নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, আহত ২৮

টাঙ্গাইলের ধনবাড়ীর রূপশান্তি মসজিদ মোড়ের পুকুর পাড়ে জামালপুরের মাহী পরিবহনের মাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের মধ্যে পড়ে অন্তত ২৮ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫ জনের অবস্থা গুরুত্বর।

বুধবার সকালে টাঙ্গাইল-জামালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল ফায়ার এন্ড সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক আব্দুর রাজ্জাক জানান, ঢাকা থেকে মাহী পরিবহনের যাত্রীবাহী একটি বাস জামালপুরের দিকে যাচ্ছিলো। ধনবাড়ীর রূপশান্তি মসজিদ মোড়ের পুকুর পাড়ে এসে মাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের মধ্যে পড়ে।

খবর পেয়ে ধনবাড়ী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। আহতদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমমপ্লেক্সে পাঠায়। এর মধ্যে ৫ জন যাত্রীর অবস্থা গুরুত্বর হলে তাদের কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকল কলেজ হাসপালে পাঠানো হয়েছে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর