শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় পুলিশের অভিযানে মাদক মামলার ৩ জনসহ ১৭ জন আসামীকে গ্রেফতার করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে ২১ পিচ ইয়াবা, ৮২ বোতল ফেন্সিডিল ও ২০০ গ্রাম গাঁজা।
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত সাতক্ষীরার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ। আটককৃতদের দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা সদর থানা থেকে ৮ জন, কলারোয়া থানা থেকে ২ জন, তালা থানা থেকে ১ জন, কালিগঞ্জ থানা থেকে ৩ জন, আশাশুনি থানা থেকে ২ জন, দেবহাটা থানা থেকে ১ জনসহ ১৭ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়াও সদর ও কলারোয়া থানায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ৪ টি মাদকের মামলা হয়েছে।
বার্তাবাজার/এম.কে