জেলেদের জালে উঠে এলো নিখোঁজ ভাবনার মরদেহ

টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ৪২ ঘন্টা পর শিশু ভাবনার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পৌলি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ভাবনা (৫) উপজেলার দশাকিয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাবু মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানায়, আজ সকালে পৌলি নদীর এলেঙ্গা এলাকায় জেলেরা মাছ ধরতে জাল ফেলে। পরে, তাদের জালে শিশু ভাবনার মরদেহটি উঠে আসে। পরে, খবর পেয়ে তার পরিবার এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

উল্লেখ্য, সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় একটি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে সল্লা এলাকার পৌলি নদীতে খেয়া নৌকা থেকে পড়ে গিয়ে শিশু ভাবনা নিখোঁজ হয়। পরে, ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ পরিচালনা করে। শিশুটির সন্ধান না পেয়ে রাতে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করে তারা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর