ময়মনসিংহ ও কুড়িগ্রাম থেকে উদ্ধার খণ্ডিত দেহের পরিচয় মিলেছে। নিহত বকুলের বাড়ি নেত্রকোনার পূর্বধলায়। পূর্বশত্রুতার জেরে প্রেমের ফাঁদে ফেলে তাকে নির্মমভাবে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে ময়মনিসংহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পুলিশ সুপার জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নেত্রকোনার হোগলা গ্রামের বকুলের সঙ্গে সাবিনার পরিবারের বিরোধ শুরু হয়।
এ নিয়ে সাবিনার বাড়িতে হামলার ঘটনাও ঘটে। গত ১৩ জুন একই গ্রামের আবু সিদ্দিকের সঙ্গে তার বিয়ে হয়। পরে প্রেমের ফাঁদে ফেলে বকুলকে গাজীপুরের জয়দেবপুরে ভাই ফারুকের বাসায় নিয়ে যান সাবিনা। গত ১৯ অক্টোবর তাকে হত্যার পর শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করা হয়।
পরদিন ময়মনসিংহে স্যুটকেস থেকে খণ্ডিত দেহ এবং কুড়িগ্রাম থেকে হাত-পা ও মাথা উদ্ধার করে পুলিশ। এদিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাবিনা, তার ভাই ফারুক ও হৃদয় এবং ভাবি মৌসুমী।
বার্তাবাজার/কে.জে.পি