‘ভোলার ঘটনায় বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিলো’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অপরাধ করলে, অপকর্ম করলে আওয়ামী লীগ তার ঘরের লোককেও ছাড় দেয় নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা প্রমাণ করেছে।’

বুধবার দুপুরে, ভোলার চরফ্যাশনের ঈদগা মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় তিনি আরও বলেন, ‘শুদ্ধি অভিযানে শেখ হাসিনা তার নিজের ঘরের লোক কেউ ছাড় দেননি। তিনি লোক দেখানো শুদ্ধি অভিযান করছেন না। তিনি জনগণের চোখের ভাষা মুখের ভাষা বুঝতে পারেন। তাই, মানুষ যাদের কার্যকলাপে অসন্তুষ্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি শুরু করেছেন।’

বিএনপির সমালোচনা করে তিনি জানান, ‘তারা ভোলার ঘটনায় ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিলো। কিন্তু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সেই সুযোগ দেননি। শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যারাই ভোলার ঘটনার সাথে জড়িত কেউই ছাড় পাবে না। আওয়ামী লীগের লোক হলেও তাকে ক্ষমা করা হবে না।’

এর আগে, মন্ত্রী ৪০ কোটি টাকা ব্যায়ে নির্মিত ৩টি গাডার ব্রীজ ও চরফ্যাশন বেতুয়া-লঞ্চঘাট সড়কের উদ্বোধন করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর