সতীর্থ সাকিব সব ধরনের ক্রিকেটে ২ বছরের জন্য নিষিদ্ধ হয়েছে। তবে, এর মধ্যে এক বছরের শাস্তি স্থগিত। সবকিছু ঠিক থাকলে ২০২০ সালের ২৯ অক্টোবর ক্রিকেটে ফিরবেন সাকিব। হঠাৎ করে সাকিবের উপর এমন নিষেধাজ্ঞার খবর শুনে বিস্মিত সকলে। বাংলাদেশের কোনো ক্রিকেটপ্রেমীই মেনে নিতে পারছেন না বিষয়টি।
ঠিক তেমনই সাকিব আল হাসানের সতীর্থ তামিম ইকবালেরও যেন বিষয়টি বিশ্বাস হচ্ছে না। সাকিবকে নিয়ে ফেসবুকে তামিম ইকবাল লিখেছেন, ‘১২ মাস তোমাকে আমাদের পাশে পাব না। বিষয়টি ভাবতেই কষ্ট হচ্ছে। কিন্তু তুমি শক্তভাবেই ফিরবে সাকিব এবং সামনের বছরের এই দিনেই ফিরবে। আমরা আবার একসাথে অনুশীলন করব ও খেলব।’
আগামী ৩ নভেম্বর শুরু বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। এই সিরিজে নিষেধাজ্ঞার কারণে যেতে পারছেন না অধিনায়ক সাকিব আল হাসান। ব্যক্তিগত কারণে সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তামিম ইকবাল। ইনজুরির কারণে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
বার্তাবাজার/কে.জে.পি