রাশেদুল হক, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া পল্লী বিদ্যুত সমিতি-২ শেরপুর জোনাল অফিসের আয়োজনে ৩০ অক্টোবর বুধবার সকালে গাড়িদহ ইউনিয়নের দশমাইল বাজারে গ্রাহক সেবায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে পল্লী বিদ্যুত সমিতি বোর্ডের সভাপতি সাইদুল ইসলাম মিঠুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওবায়দুর রহমান, পল্লী বিদ্যুত সমিতি বোর্ডের ৫ নং এলাকা পরিচালক কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, জুনিয়র ইঞ্জিনিয়ার এফ এম রওশন আলী, ওয়্যারিং পরিদর্শক সবুজ কুমার হালদার, লাইনম্যান মোখলেছুর রহমান, রাজু হোসেন ও সমিতির কর্মকর্তা, কর্মচারী সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে গ্রাহক সেবার লক্ষে ১১ টি নতুন আাবাসিক ও বাণিজ্যিক সংযোগ দেওয়া হয়।
বার্তাবাজার/এম.কে