বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ২০ মাস অন্যায়ভাবে আটকে রেখেছে, খালেদা জিয়া কারও আনুকূল্য চাননা, তিনি তার প্রাপ্য অধিকার জামিন চান, এমনটি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সকালে, রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর কর্তৃপক্ষের উদ্দেশ্য মহাসচিব প্রশ্ন করেন, খালেদা জিয়াকে কি তারা মৃত্যুর দিকে ঠেলে দিতে চাইছে? সরকারের নির্দেশেই হাসপাতালের পরিচালক খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মিথ্যাচার করছেন কিনা এমন প্রশ্নও করেন তিনি।
এছাড়া, সাকিব আল হাসানের নিষিদ্ধের বিষয়টি খুবই দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, আইসিসি বা আকসুর মধ্যে ম্যাচ ফিক্সিংএর চক্রান্ত সবসময়ই চলতে থাকে। সাকিবের মত খেলোয়াড়দের নিয়ে সবসময়ই চক্রান্ত চলে এবং তার সঙ্গে এ ধরণের কিছু হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। ক্রীড়াঙ্গনে অস্থিরতা বর্তমান সরকারের শাসন ব্যবস্থার প্রতিফলন, সরকারের সুশাসনের অভাবেই এমন অস্থিরতা চলছে বলেও জানান তিনি।
বার্তাবাজার/কে.জে.পি