কুবিতে সাকিবকে আইসিসির দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মেহেদী হাসান মুরাদ, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)সাধারণ শিক্ষার্থীরা ক্রিকেট তারকা বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব-আল-হাসানের উপর আইসিসির দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করেন। প্ল্যাকার্ডে শিক্ষার্থীরা “Justice for Shakib, সাকিব এক অনুপ্রেরণার নাম, ষড়যন্ত্র নিপাত যাক সাকিব-আল-হাসান মুক্তি পাক, ষড়যন্ত্র হঠাও ক্রিকেট বাচাও” সহ বিভিন্ন প্রতিবাদী ভাষা ব্যবহার করে প্রতিবাদ জানায়।

উল্লেখ্য,বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে আইসিসি। যার মধ্যে এক বছরের শাস্তি স্থগিত থাকবে। তবে আগামী এক বছর সাকিবের ওপর কড়া নজরদারি করা হবে। কিছু ব্যত্যয় হলেই আবার ঘটবে নিষেধাজ্ঞার খড়্গ।

অর্থাৎ, আইসিসির দুটি শর্ত পূরণ না করলে নিষেধাজ্ঞা এক থেকে দুই বছর হয়ে যাবে।এ শাস্তির ফলে ২০২০ সালের ২৯ অক্টোবর পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটে মাঠে নামতে পারবেন না বাংলাদেশের বিশ্বসেরা এ অলরাউন্ডার।

মানবন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা আইসিসির প্রতি আহবান জানান যেন সাকিবের উপর আরোপ করা এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়। পাশাপাশি তারা বিসিবির প্রতি এই নিষেধাজ্ঞাকে ঘিরে কোনো প্রকার খারাপ রাজনীতি না করে বরং বাংলাদেশের ক্রিকেটকে রক্ষা এবং সংহত করতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর