২০২১ সালে রপ্তানি আয় ৬০ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

যেকোনো দেশের চেয়ে বাংলাদেশে বিনিয়োগ লাভজনক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চামড়া ও চামড়াজাত পণ্যে বিনিয়োগ করতে বিদেশীদের প্রতি আহ্বান জানান তিনি।

আজ (বুধবার) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তৃতীয় বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন প্রধানমন্ত্রী।

রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে আর্থিক প্রণোদনা আগামী পাঁচ বছর অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তার আশা, ২০২১ সালের মধ্যে রপ্তানি আয় ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের বিস্ময়।

প্রধানমন্ত্রী বলেন, সরকার চামড়া শিল্পের উন্নয়ন ও প্রসারে কাজ করে যাচ্ছে। রপ্তানিজাত পণ্যে প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেয়ারও আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী বলেন, যেকোন দেশের চেয়ে বাংলাদেশে বিনিয়োগ লাভজনক। বাংলাদেশের মতো সুবিধা আর কোন দেশ দিতে পারবে না বলেও জানান তিনি।

এছাড়াও সরকার চামড়া শিল্পের নতুন নতুন বাজার সৃষ্টিতেও কাজ করে যাচ্ছে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর