কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়া একশ’ রোহিঙ্গা পরিবার নোয়াখালীর ভাসানচরে যেতে রাজি হয়েছেন।
ভাসানচরে এক লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিতে সবধরনের প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। আগামী নভেম্বর অথবা ডিসেম্বরে স্থানান্তর প্রক্রিয়া শুরু হবে বলে আশা প্রশাসনের।
টেকনাফ ও উখিয়ায় ৩৪টি ক্যাম্পে প্রায় ১১ লাখ রোহিঙ্গার বসবাস। বিস্তীর্ন এই পাহাড়ি এলাকায় বন সাফ করে গড়ে তোলা হয়েছে এসব অস্থায়ী স্থাপনা। এরই মধ্যে, এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নেয়ার পরিকল্পনা করেছে সরকার। শেষ হয়েছে আশ্রয়কেন্দ্র নির্মাণের কাজ, যেখানে রয়েছে শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তাসহ নানা সুযোগ-সুবিধা।
২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে নানা উদ্যোগ নেয় সরকার। কিন্তু, রোহিঙ্গাদের অনিচ্ছায় দীর্ঘদিন ধরেই থেমে ছিল এই প্রক্রিয়া।
সম্প্রতি ভাসানচরে যেতে রাজি হয়েছে প্রায় একশ’ রোহিঙ্গা পরিবার। আগামী নভেম্বর বা ডিসেম্বরেই স্থানান্তরের প্রক্রিয়া শুরু হবে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
এরইমধ্যে, প্রায় ১২শ’ একর জমির ওপর নির্মিত এই ক্যাম্প পুরোপুরি বসবাসের উপযোগী হয়েছে। রোহিঙ্গাদের নিরাপত্তায় স্থাপন করা হবে একটি পূর্ণাঙ্গ থানা।
বার্তাবাজার/কে.জে.পি