সাকিবের নিষেধাজ্ঞার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

বিশ্বসেরা আলরাউন্ডার সাকিব আল হাসানকে এক বছর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় মাগুরা সরকারী কলেজের সামনে আমরা মাগুরাবাসীর ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
শুধু শহরে নয় জেলার বিভিন্ন গ্রাম-গঞ্জেও সাকিবের পক্ষে মিছিল মানববন্ধন করেছে ক্রিকেটপ্রেমীরা ।

মাগুরাবাসীর দাবী সাকিব ছাড়া বাংলাদেশ ক্রিকেট হতে পারে না । ১ বছর সাকিব ক্রিকেট খেলতে না পারলে বাংলাদেশের জন্য বড় ক্ষতি হবে তাই সাকিবের শাস্তি মওকুফ করা হোক।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর