সাকিবের নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব

দুই বছরের জন্য সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে আইসিসি। তবে দায় স্বীকার করে নেয়ায় এবং তদন্তে সহায়তায় করায় তার সাজা এক বছর কমিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সাকিবের নিষেধাজ্ঞা নিয়ে ভক্ত থেকে শুরু করে ক্রিকেট বোর্ড এবং সতীর্থরা দুঃখ প্রকাশ করছেন।

সাকিবের নিষেধাজ্ঞা নিয়ে আবেগ প্রকাশ করেছেন তার দীর্ঘ দিনের সতীর্থ মাশরাফি বিন মুর্তজা। মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে ফেসবুক পোস্টে মাশরাফি লিখেন, দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার।

তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান…!!!

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর