সড়ক দূর্ঘটনায় উপজাতি যুবক নিহত

মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): ঢাকার সাভারের আশুলিয়ায় সড়ক দূর্ঘটনায় এক উপজাতি যুবকের মৃত্যু হয়েছে। চিংসা মং (২৫) নামের এক মারমা যুবক মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে সাত টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হন।

খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানার পুলিশ। নিহত চিংসা মং (২৫) খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার মানিকছড়ি গ্রামের উচয় মারমা’র ছেলে বলে পুলিশ সূত্রে জানা যায়।

এদিকে, প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত যুবক রাস্তা পারাপারের সময় খাদিজা পরিবহন নামের একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মোমিনুল হক জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক বাসটি আটক করলেও এর ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর