আজমানুর রহমান, গোপালগঞ্জঃ ডাক অধিদপ্তর ঢাকা জিপিও সহ ১৪ টি প্রতিষ্ঠান স্থানান্তর বাতিলের দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশে পোস্টম্যান ও ডাক কর্মচারীরা।
মঙ্গলবার ২৯ অক্টোবর) বিকেল ৫ টায় প্রাত্যহিক কর্মকাণ্ড শেষ করে জেলার প্রধান ডাকঘরের সামনে তাঁরা সমবেত হয়ে একে অপরের হাতে হাত রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত ঘণ্টাব্যাপী -এ মানববন্ধনে উপস্থিত ছিলেন ডাক কর্মচারী ইউনিয়ন, গোপালগঞ্জ জেলা শাখা’র সভাপতি সৈয়দ আহাদুজ্জামান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান পলাশ, সহ-সভাপতি লিয়াকত আলী খান, কমল কৃষ্ণ ঠাকুর, গুরুপদ বিশ্বাস সহ সকল সদস্যবৃন্দ।
বার্তাবাজার/ডব্লিওএস