মোঃলোকমান হোসেন,যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলায় তৃতীয় শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে যৌননিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক রকিব উদ্দিনকে আটক করেছে পুলিশ।আটক রকিব উদ্দিন ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা বলে জানা গেছে।
এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন। সোমবার(২৮ অক্টোবর)সন্ধ্যায় তাঁকে আটক করা হয়।
জানা যায়, গত শনিবার ১২টার দিকে মাদ্রাসার শিক্ষক রকিব মাদ্রাসার একটি কক্ষে শিশুটিকে যৌন নিপিড়ন করেন।বিষয়টি শিশুটির মা জানার পর মাদ্রাসায় গিয়ে ওই শিক্ষকের কাছে কৈফিয়ত চান।ওই ঘটনায় সোমবার সালিশি বৈঠকে রাকিব ঘটনা স্বীকার করেন।
যশোর কোতোয়ালি মডের থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, শিশুর শ্লীলতাহানির ঘটনায় মামলা হয়েছে।এ ঘটনায় আটক করা হয়েছে মাদ্রাসার শিক্ষক রাকিব উদ্দিনকে।আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বার্তাবাজার/ডব্লিওএস