আগের থেকে স্ট্রং হয়ে ফিরব: সাকিব

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সাকিব আল হাসানকে যে শাস্তি দিয়েছে তা মেনে নিয়ে তিনি বলেছেন, এই সময়ের মধ্যে আগের থেকে শক্তিশালী হয়ে ফিরবেন। আইসিসির রায় ঘোষণার পর মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল ইসলাম পাপনের সঙ্গে সংবাদ সম্মেলনে এসে লিখিত বক্তব্যে এ কথা বলেন সাকিব।

সাকিব বলেন, আমার ভালোবাসার খেলাটি থেকে নিষিদ্ধ হওয়ায় আমি অত্যন্ত বিষণ্ণ। তবে (আইসিসিকে) রিপোর্ট না দেয়ায় আমার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সেটা আমি মেনে নিচ্ছি। দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা পালনের জন্য আইসিসির এসিইউ খেলোয়াড়দের ওপর আস্থা রাখে। কিন্তু আমি এক্ষেত্রে আমার দায়িত্ব পালন করতে পারিনি।

তিনি বলেন, ‘বিশ্বব্যাপী ক্রিকেটার এবং ফ্যানদের মতো আমিও চাই দুর্নীতিমুক্ত ক্রিকেট। আমি আইসিসির এসিইউ টিমের শিক্ষা প্রোগ্রামে অংশ নিয়ে তাদের সহযোগিতা করতে চাই এবং আমি যে ভুলটি করেছি তা যেনো আর কোনো তরুণ ক্রিকেটার না করেন সেটি নিশ্চিত করতে সহযোগিতা করতে চাই।

ক্রিকেটপ্রেমীরা আগে যেভাবে সমর্থন জুগিয়েছেন এখনও ঠিক সেভাবেই সমর্থন দিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেছেন সাকিব। নিষেধাজ্ঞার সময় পাড় করে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন বলেও এসময় মন্তব্য করেন তিনি।

এর আগে সন্ধ্যায় জুয়াড়ির সঙ্গে কথোপকথন গোপন করার অপরাধে সাকিবের বিরুদ্ধে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়ে রায় ঘোষণা করে আইসিসি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর