মিজান রহমান, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পিফরডি এর উপজেলা পর্যায়ের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সিরাজদিখান উপজেলা অডিটরিয়ামে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের প্রকল্প ‘প্ল্যাটফর্মস ফর ডায়ালগ (চ৪উ) যা ইউরোপিয়ান ইউনিয়ন এর সহযোগিতায় দেশের ২১ টি জেলায় ব্রিটিশ কাউন্সিল বাস্তবায়ন করেছে। তথ্য অধিকার আইন, জাতীয় শুদ্ধাচার কৌশল, অভিযোগ প্রতিকার ব্যাবস্থা ও নাগরিক সনদ নীতীমালা তৃণমূলে পৌছে দেয়ার জন্য উপজেলার তিনটি ইউনিয়ন ইছাপুরা, মালখানগর এবং কেয়াইন এর তিনটি নিবন্ধিত সংগঠনের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। যে সকল কার্যক্রম তৃণমূলে চলমান রয়েছে তার অর্জন, সাফল্য তুলে ধরা হয় এ প্রদর্শনীতে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুন নাহারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, কালাড়ায়ের চর পল্লী সমাজ নারী উন্নয়ন সংগঠনের নির্বাহি পরিচালক রত্না হাওলাদার প্রমুখ।
বার্তাবাজার/ডব্লিওএস