নালিতাবাড়ীতে বালু ভর্তি ট্রাক চাপায় শিশু নিহত

তারিকুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সোহান নামে এক বছরের শিশু বালু বহনকারী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে। ২৯ অক্টোবর মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ডাক্তারগোপ এলাকায় নাকুগাঁও মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু সোহান ওই গ্রামের জবেদ আলীর ছেলে। এ ঘটনায় ট্রাকের হেলপারকে আটক করেছে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ডাক্তারগোপ এলাকার জবেদ আলী শিশু ছেলে সোহান নাকুগাঁও মহাসড়কের পাশে বসে খেলাধূলা করছিল। এসময় একটি বালু বহনকারী ট্রাক বালু বোঝাই করতে গিয়ে সেখানে দাড়িয়ে পার্কিং করছিল। এসময় অসাবধানতাবশত ট্রাক চালক শিশুটিকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই শিশু সোহান মারা যায়। পরে এলাকাবাসী ট্রাকসহ ট্রাকের হেলপারকে আটক করলেও চালক সুকৌশলে পালিয়ে যায়।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল ট্রাকের চাপায় শিশু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর