জবিতে ২য় বার্ষিক শিল্পকর্ম পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

রায়হান উদ্দিন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা বিভাগ আয়োজিত ২য় বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১২ টায় কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

প্রধান অতিথির বক্তেব্যে উপাচার্য বলেন, শিল্প চর্চার জন্য থাকতে হবে, শিল্পের প্রতি ভালবাসা, শিল্পবোধ। শিল্পের চেতনা থেকেই মহৎ শিল্প কর্মের সৃষ্টি হয়।

প্রার্থনায় যেমন ধ্যান ও জ্ঞান থাকতে হয় তেমনি শিল্পতেও থাকতে হয়। তবে শুধু টেকনিকাল বিদ্যা জানলেই হবে না এজন্য শিল্পকে বুঝতে হবে। শিল্পের ইতিহাস জানতে হবে এবং পড়তে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বরণ্য চিত্রশিল্পী শহীদ কবির বলেন, ভাল ছবির জন্য বেশি বেশি কাজ করতে হবে।

উক্ত প্রদর্শনীতে তিন ক্যাটাগোরিতে ১৮ জন শিল্পীকে পুরস্কার দেওয়া হয়। ড্রইং ও পেইন্টিং এর মাধ্যমে শ্রেষ্ঠ পুরস্কার পায় শ্রীকান্ত রায় সূবীর, ছাপচিত্রে শ্রেষ্ঠ রাউফুন নাহার রিতু ভাস্কর্যে শ্রেষ্ঠ জেসমীন সুমী।

এছাড়া সম্মান পুরস্কার পায় তামজিদ নওরীন পূর্ণী, মারজান কবির,জয়া মজুমদার, তানজিম আলম তনীমা, সাদিয়া সুলতানা শান্তা, তাহরা তানজিম জ্যোতি, কারিমা রাখি, আসফিকুর রহমান, মিহির শুভ, ফাতেমাতুজ্জ জোহরা, সাফিয়া মুনতাহীনা,হৃদয় হোসাইন, পায়েল দাস অনিক, নাদিয়া তানজুম প্রমুখ।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আলপ্তগীন তুষার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প সমালোচক অধ্যাপক ড. মঈনুদ্দিন খালেদ প্রমুখ।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসে উপাচার্য এই ২য় বাষিক প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেছিলেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর