রামগঞ্জে ভাইকে কুপিয়ে জখম করলেন বোন

আবদুর রহমান,রামগঞ্জ(লক্ষ্মীপুর)প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শোশালিয়া গ্রামে মঙ্গলবার সকালে সুপারী পাড়াকে কেন্দ্র করে ভাই আলী হোসেন কে কুপিয়ে জখম করলেন বোন ফাতেমা আক্তার।

গুরুতর আহত ভাই আলী হোসেনকে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে আহত আলী হোসেন বাদি হয়ে প্রবাস ফেরত ভাই জাকির হোসেন এবং বোন ফাতেমা আক্তার,শাহিনুর আক্তার,ভাবী শারমিন আক্তার ও তাছলিমা বেগমকে আসামী করে মামলা করলে পুলিশ ভাই জাকির ও বোন শাহিনুরকে গ্রেফতার করে।

সুত্র জানায়,উপজেলার শোশালিয়া গ্রামের গাছি বাড়ির মৃত আতরেজ্জামানের পুত্র আলী হোসেন দীর্ঘ কয়েক বছর যাবত বোনদের বঞ্চিত করে পৈত্রিক সম্পত্তি ভোগ দখল করে আসছে । আরেক ভাই প্রবাস ফেরত জাকির হোসেন বোনেরা একত্রিত করে মঙ্গলবার সকালে বাগানের সুপারী পাড়ে। এতে মাঝে আলী হোসেন ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থলে এসে অশ্লীল ভাষায় গালমন্দ করে ও এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এ সময় বোন ফাতেমা আক্তারের হাতে থাকা দা দিয়ে কুপিয়ে ভাই আলী হোসেনকে মারাত্নক জখম করে। হাসপাতালে চিকিৎসাধীন আলী হোসেন বলেন, ফাতেমা আক্তার ধারালো অস্ত্র (দা) দিয়ে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

বোন শাহিনুর আক্তার বলেন,ভাই আলী হোসেন আরেক ভাই জাকিরকে গলাটিপে ধরে হত্যার চেষ্টা করলে বোন ফাতেমা দা দিয়ে আঘাত করে। আমার স্বামী ক্যান্সার রোগী হলেও ভাইয়ের সাজানো মামলা থেকে রক্ষা পাই নাই।
রামগঞ্জ থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন,আহত আলী হোসেন বাদি হয়ে দায়ের করা মামলাতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর