নোয়াখালীতে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মুহাম্মদ উল্যাহ সজীব,সেনবাগ-সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর মাইজদী শহরের ফুটপাতে গড়ে ওঠা দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৮ থেকে দুপুর ১২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেইন রোডে প্রায় ৬০টি স্থাপনা ও কাউয়া রোডে প্রায় ৯০টি অবৈধ স্থাপনা ও পজিশন উচ্ছেদ করে।

আদালত সূত্রে জানা যায়, জনগণের অবাধ চলাফেরা, যানঝট নিরসন, আইনশৃঙ্খলা রক্ষা এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগমন উপলক্ষ্যে জেলা শহরের মাইজদী মেইন রোড (গণপূর্ত বিভাগের সম্মুখে) ও কাউয়া রোড এলাকায় ফুটপাত ও রাস্তা দখল করে দীর্ঘদিন থেকে গড়ে ওঠা স্থায়ী ও অস্থায়ী স্থাপনা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ করা হয়।
আদালত পরিচালনা করেন, নোয়াখালী জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান খান। আদালত পরিচালনায় সহযোগিতা করেন, নোয়াখালী পৌরসভা ও সুধারাম মডেল থানা পুলিশ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর