ইডেন গার্ডেন্সে টেস্ট ম্যাচ দেখতে যাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ন্যাম সম্মেলন নিয়ে আজ মঙ্গলবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময়, এক সাংবাদিক প্রধানমন্ত্রীকে ভারতের ইডেন গার্ডেন্সে খেলা দেখতে যাওয়ার প্রসঙ্গে জানতে চান। তখন, প্রধানমন্ত্রী বলেন, সৌরভ ফোন করেছিল, তাই তার আমন্ত্রণে আমি রাজি হয়েছি। আর বাঙালি ছেলে ভারতী ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েছে, এটাও একটা কারণ।
আগামী ২২শে নভেম্বর ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক টেস্ট ম্যাচ। সেই টেস্ট ম্যাচকে ঘিরে দুই বাংলার আবেগও জড়িয়ে থাকবে। আর সেই উৎসবের আমেজকে আরও রাঙিয়ে তুলতে চান ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট সোউরভ গাঙ্গুলী। সে লক্ষ্যে পুরোদমে প্রস্তুতিও গ্রহণ করেছে বিসিসিআই।
এই প্রথম ইডেন গার্ডেন্সে টেস্ট খেলতে যাচ্ছেছে বাংলাদেশ। আগামী ২২শে নভেম্বর হবে সেই টেস্ট। সেই ম্যাচে উপস্থিত থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমন্ত্রণ পাঠান সৌরভ গাঙ্গুলী। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমন্ত্রণ গ্রহণ করা হলেও, তাৎক্ষণিকভাবে এর উত্তর দেয়া না হলেও পরবর্তীতে সম্মতি দেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তর থেকে আমন্ত্রণ গ্রহণ করার কথা ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেন সৌরভ।
ঐতিহাসিক টেস্ট ম্যাচ দেখতে ২১শে নভেম্বর রাতে কলকাতায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
এর আগে, ২০০০ সালের ১০ই নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট আঙ্গিনায় পথচলা শুরু হয় টাইগারদের। বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী তখন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।
বার্তাবাজার/কে.জে.পি