শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব ফুটবলের আজ দ্বিতীয় সেমিফাইনাল

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ব্যুরো চীফ চট্টগ্রাম: শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে মালেশিয়ার তেরেঙ্গানু এফসি ও ভারতের মোহন বাগান এফ সি। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

গ্রুপ পর্বে দারুণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়েছে তেরেঙ্গানু এফসি ও মোহন বাগান। ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ চার নিশ্চিত করেছে মালেশিয়ান ক্লাব তেরেঙ্গানু ও ‘এ’ গ্রুপ রানার্স-আপ হয়ে সেমির টিকিট কেটেছে মোহন বাগান।

দুই দলই প্রথমাবরের মত ফাইনালের স্বাদ পেতে দৃঢ় প্রত্যয়ী। তাই সেরা একাদশের মাধ্যমে সেরা খেলা খেলে ফাইনালে যেতে প্রস্তুত মালয়েশিয়ার তেরেঙ্গানু ও ভারতেের মোহনবাগান ফুটবল ক্লাব।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর