সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মশালা

সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন এবং সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাককানইবিসাস) আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

বক্তব্য রাখেন ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর উজ্জ্বল কুমার প্রধানসহ প্রমূখ। দিনব্যাপী কর্মশালায় প্রথম সেশনের প্রশিক্ষক ছিলেন সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও ময়মনসিংহ ব্যুরো প্রধান হারুনুর রশিদ। প্রশিক্ষণ শেষে কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর