নোবিপ্রবিতে ভর্তিচ্ছুদের আপ্যায়নে সকল প্রস্তুতি সম্পন্ন

মো: গোলাম কিবরিয়া রাহাত, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীবাসী প্রতিবারের ন্যায় এবারো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসন, পরিবহন, খাবার, বিশুদ্ধ পানি এবং নিরাপত্তা নিশ্চিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন।

মঙ্গলবার দুপুরে নোয়াখালী পৌরসভার বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি মিলনায়তনে নোয়াখালী নোয়াখালী পৌরসভার আয়োজনে সমন্বয় সভায় এ তথ্য তুলে ধরা হয়।

সমন্বয় সভায় জানানো হয়, নোবিপ্রবি’তে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা, খাবার, বিশুদ্ধ পানি, পরিবহণ, স্বেচ্ছাসেবক, ট্রাপিক ব্যবস্থা ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করণে ব্যবস্থা গ্রহন করেছে নোয়াখালী পৌরসভা। এছাড়া জেলা সদর ও বেগমগঞ্জ এলাকার সকল মসজিদ, মাদ্রাসায় আবাসনের ব্যবস্থা এবং আবাসিক হোটেল, খাবার হোটেল, অন্যান্য খাবার দোকানে পন্যের ন্যায্য মূল্য ও গণ-পরিবহণে সঠিক ভাড়া আদায়ে নিদের্শ প্রদান করা হয়েছে।

সমন্বয় সভায় পৌর মেয়র শহীদ উল্যা খাঁন সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ড. দিদার উল আলম।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু।

এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভার সকল কাউন্সিলর, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, পৌর বর্ণিক সমিতি, পৌরসভার সকল মসজিদের ইমাম/খতিবগণ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর