বিসিবি সাকিবের পাশেই থাকবে: প্রধানমন্ত্রী

ক্রিকেটারদের ডাকা ধর্মঘট শেষে আলোচনায় আসে নিয়ম ভেঙে একটি টেলিকম কোম্পানির সঙ্গে সাকিবের চুক্তি করার বিষয়টি। তবে, এসবের চেয়েও এখন বড় ইস্যু হলো বড় ধরনের শাস্তির মুখে পড়তে যাচ্ছেন টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

প্রায় দুই বছর আগে এক জুয়াড়ির কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু সাকিব সেই প্রস্তাব নাকচ করে দেন। সাকিব নাকচ করে দিলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তে নামে আইসিসি। বিষয়টি আইসিসিকে না জানানোর কারণেই শাস্তি পেতে যাচ্ছেন সাকিব।

সাকিবের এই বিষয়টি নিয়ে মঙ্গলবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্ন করেন এক সাংবাদিক। প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিসিবি সাকিবের সাথে আছে। ওরা সাকিবকে সবধরনের সহযোগিতা করবে। সাকিব বিষয়টিকে গুরুত্ব দেয়নি। ও হালকাভাবে নিয়েছে। নিয়মটা হচ্ছে, সঙ্গে সঙ্গে আইসিসিকে জানানো। কিন্তু সাকিব তা জানায়নি। পরে সে ভুল বুঝতে পেরেছে। আইসিসি ব্যবস্থা নিলে কুব বেশি করণীয় থাকে না। সারাবিশ্বে ক্রিকেটার হিসাবে সাকিবের আলাদা অবস্থান আছে। ভুল সে করেছে এটা ঠিক। বিসিবি বলেছে তারা পাশে থাকবে। খুব বেশি যে করণীয় আছে সেটা কিন্তু না।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর