পাকুন্দিয়ায় বাল্যবিবাহ ও অপ্রাপ্ত বয়সে মা হওয়ার কুফল নিয়ে আলোচনা সভা

হুমায়ুন কবির, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাল্য বিবাহ ও অপ্রাপ্ত বয়সে মা হওয়ার কুফল নিয়ে সালুয়াদী হামিদিয়া দাখিল মাদ্রাসার ছাত্র ছাত্রীদের সচেতনতা মূলক আলোচনা ও ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করেন বুরুদিয়া ইউনিয়নের সাকমো ডা এনামুল হক এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক মো রুবেল মিয়া।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে সালুয়াদী হামিদিয়া দাখিল মাদ্রাসার হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনার উপ পরিচালক ডা রওশন আক্তার জাহান, কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের সাবেক অধ্যাপক রুহুল ইসলাম, জেলা ফেসিলিটেটর মো শফিকুল ইসলাম ফরাজি, সালুয়াদী হামিদিয়া দাখিল মাদ্রাসার সুপারিনডেন্ট মো শামছুল আরিফিন, প্রজেকশনিষ্ট মো কামরুজ্জামান খান , বুরুদিয়া ইউনিয়নের সাকমো ডা এনামুল হক, বুরুদিয়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো রুবেল মিয়া, বুরুদিয়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা সহকারী রুকেয়া বেগম প্রমুখ।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর