মো. নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে আসন্ন প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং বার্ষিক পরীক্ষার্থীদের সফলতা কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার নবীপুরে মেরিট কেয়ার জুনিয়র হাইস্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেন চৌধুরী, সুফিয়া মতিন ফাউন্ডেশনের সভাপতি সায়ফুল আলম মামুন।
কোম্পানীগঞ্জ বিএ হাইস্কুলের সহকারী শিক্ষক সফিকুল ইসলামের স ালনায় এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র পোদ্ধার, মাওলানা বেলায়েত হোসাইন, অধ্যক্ষ আল আমিন সরকার, সাইদুর রহমান সাইদ, ইউপি সদস্য গোলাম মোস্তফা, শাহজাহান, মহিলা ইউপি সদস্য মনিকা বেগম. ডা: আবুল বাসার হাজী মো. তাইজ উদ্দিন, মোচাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, শিক্ষক জাকারিয়া, ইউনুস সরকার, মাসুকুজ্জামান বেলাল, হাজ্বী ইদ্দিস মিয়া, প্রমুখ। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এম.কে