মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবার পর থেকে আমার সকল কাজের স্বচ্ছতা রয়েছে- জানান ঢাকার সাভারের আশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সাহাবউদ্দিন মাদবর। মঙ্গলবার (২৯ অক্টোবর) আশুলিয়া ইউনিয়ন পরিষদে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান তিনি।
এসময় তিনি জানান, বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাসী হয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে আছি। পরে গনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার দায়িত্বভার গ্রহনের পর থেকে অদ্যাবধি আমার সকল কাজে স্বচ্ছতা রয়েছে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু বিদ্রোহী আওয়ামীলীগার বিভ্রান্তিমূলক নানা অপপ্রচার চালিয়ে জনগনের কাছে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে।
এসময় উপস্থিত আশুলিয়া ইউনিয়ন যুবলীগের ১নং যুগ্ম-আহবায়ক রাসেল মাদবর জানান, আমাদের আশুলিয়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব সাহাবউদ্দিন মাদবর অত্যন্ত সৎ ও কর্মঠ মানুষ। তিনি একটি ধর্ণাঢ্য পরিবারে বেড়ে উঠেছেন। চেয়ারম্যান হিসেবে তার সকল কার্যক্রমের স্বচ্ছতা রয়েছে, এটা বছরের পর বছর কাছ থেকে দেখে আসছি। তার উত্তরোত্তর জনপ্রিয়তা অনেকের চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে বিধায় তারা নানা ধরণের অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
বার্তাবাজার/এম.কে