সাতক্ষীরায় বেকারীতে মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার মথুরাপুরর জয়নাল বেকারীর মালিক নুর হোসেনকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন এবং খাদ্য উৎপাদন নিষিদ্ধ সাল্টু, ইন্ডাস্ট্রিয়াল গ্রেড কালার ও ফুড এসেন্স ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বেলা ১২টায় সাতক্ষীরা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রট দেওয়ান আকরামুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই জরিমানা করেন।

সূত্র জানায়, মথুরাপুর বাজারের জয়নাল বেকারীতে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামালের নির্দেশে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যদ্রব্য উৎপাদন এবং খাদ্য নিষিদ্ধ সাল্টু, ইন্ডাস্ট্রিয়াল গ্রেড কালার ও ফুড এসেন্স ব্যবহারের অস্তিত্ব পেয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর