‘সাকিবের দোষ পরে দেখা যাবে, আগে সবাই ওর পাশে দাঁড়ান’

বাংলাদেশের সেরা অলরাউন্ডার এবং জাতীয় দলের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসনাকে নিয়ে উত্তাল ক্রিকেটাঙ্গণ। ফিক্সিংয়ের প্রস্তাবে রাজি না হলেও বিষয়টি গোপন করায় বড় ধরণের শাস্তির মুখে পড়তে হচ্ছে সাকিবকে। অভিযোগ প্রমাণিত হলে ১৮ মাসের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি।

এমন অবস্থায়া সাকিবের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান। এছাড়া ভক্ত সমর্থকদেরও পাশে পাচ্ছেন সাকিব।

এদিকে সাকিবের বিষয়ে কথা বলছেন গণজাগরন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। ইমরান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,”সাকিব কতো বেয়াদব, ওর আর কি কি দোষ আছে সেসব পরে দেখা যাবে। জাতি হিসেবে আমাদের এখন দায়িত্ব ঐক্যবদ্ধভাবে সাকিবের পাশে দাঁড়ানো। গণমাধ্যম, বিসিবি, সরকার, জনগণ; সবার কর্তব্য সাকিবের কাঁধে হাত রেখে বলা ‘আমরা তোমার পাশে আছি সাকিব’।

কেননা সাকিব এখন শুধু একজন ব্যক্তি নন। সাকিবের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের সম্মান। সাকিব মানেই বাংলাদেশ।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর