বাগদাদির পর আইএস’র দ্বিতীয় শীর্ষ নেতাও নিহত

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)- এর প্রধান আবু বকর আল-বাগদাদিকে হত্যার একদিন পর সংগঠনটির ‘দ্বিতীয় শীর্ষ’ নেতা আবু আল-হাসান আল-মুহাজিরও মার্কিন অভিযানে নিহত হয়েছেন।

রবিবার পৃথক অভিযানে সিরিয়ার আলেপ্পো প্রদেশের জারাবলুসে আল-মুহাজির নিহত হন বলে সোমবার নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা।

প্রতিবেদনে বলা হয়েছে, আইএসের মুখপাত্র আল-মুহাজির নিহতের বিষয়টি রবিবার প্রথম প্রকাশ্যে আনেন কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস-এসডিএফের প্রধান মজলুম আবদি। এই অভিযানে কুর্দি গোয়েন্দারাও অংশ নিয়েছিল।
এসডিএফ কমান্ডার এক টুইটে বলেন, ‘এসডিএফ গোয়েন্দা এবং মার্কিন সেনাবাহিনীর সমন্বিত অভিযানে জারাবলুস শহরের কাছে আইন আল-বায়দাহ গ্রামে আল-মুহাজিরকে লক্ষ্যবস্তু করা হয়। এই আইএস মুখপাত্র ছিলেন বাগদাদির ডানহাত।’

এর একদিন আগে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে মার্কিন স্পেশাল ফোর্সের অভিযানে আইএসের প্রধান বাগদাদি নিহত হন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর