শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়ন সাতক্ষীরা শহরে এক হাজার ময়লার ঝুড়ি স্থাপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা কালক্টরেট গেটের সম্মুখে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব অশোক কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসন আয়োজিত এই কর্মসূচি উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, আসুন সকল মিলে সাতক্ষীরাকে সুন্দর পরিষ্কার পরিছন্ন জেলা হিসেবে গড়ে তুলি। আজ যেসব ঝুড়ি স্থাপন করা হচ্ছে, দোকানদার ও ক্রেতারা ময়লা আবর্জনা বাইরে না ফেলে এই ঝুড়িতে ফেলবেন। সকলক এ কাজ উদ্বুদ্ধ করবন। সকলে মিলে চেষ্টা করলে জেলা প্রশাসনের এই কমর্সূচি অবশ্যই সফল হবে।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আফজাল হোসেন প্রমুখ।
এ সময় অতিথিবৃন্দ দোকানদারদের নিজের দোকানের চারপাশ পরিষ্কার পরিছন্ন রাখার আহবান জানান।
বার্তাবাজার/এম.কে