ধেয়ে আসছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘বুলবুল’

বঙ্গোপসাগরে চলতি বছরের প্রথম ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত হানতে চলেছে। আন্দামান সাগর হয়ে মায়ানমার উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। এর কারণে নভেম্বরের প্রথম সপ্তাহে আবহাওয়া বদলে যেতে পারে। দেখা দিতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি।

ফিলিপাইন উপকূলে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়টি। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, ফিলিপাই উপকূলে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। যেটি ২ থেকে ৩ নভেম্বর নাগাদ থাইল্যান্ড হয়ে মিয়ানমার উপকূলে আছড়ে পড়বে বলে মনে করা হচ্ছে।

তারা জানিয়েছে, বুলবুল মিয়ানমার উপকূলে আঘাত হানার পর নভেম্বরের প্রথম সপ্তাহের শেষ নাগাদ ভারতের উপকূলে আঘাত হানতে পারে। এটি হবে এবছরে বঙ্গোপসাগরে প্রথম ঘূর্ণিঝড়।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের দেয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ঘূর্ণিঝড়ের সেরকম একটা প্রভাব পড়বে না বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে। তবে বৃষ্টিপাত হতে পারে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর