ভবন সংকটে হাজ্বী মোস্তাক আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়

লোহাগাড়া প্রতিনিধি (চট্টগ্রাম): দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন আধুনগর হাজ্বী মোস্তাক আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ভবন সংকটে ভূগছে । পর্যাপ্ত শ্রেণি কক্ষ না থাকায় ভাঙ্গা ও টিনের ছাউনির কক্ষে চলছে প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম।

২০০৮ সালে আধুনগর হরিনা এলাকার চৌধুরী জিয়াউল হক তার বাবা মরহুম হাজ্বী মোস্তাক আহমদ চৌধুরীর নামকরণে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

বিদ্যালয়টিতে বর্তমানে চার শতাধিক ছাত্র-ছাত্রী রয়েছে। শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী আছে ১৪ জন। স্থানীয়দের আর্থিক সহায়তায় নির্মাণ করা হয় একটি বেড়ার ঘর। সেখানে কক্ষ আছে ৪টি। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেড়ার এই ঘরটির অবস্থা করুণ হয়ে পড়েছে।

প্রধানশিক্ষক নিত্যরঞ্জন দাশ জানান, ভারী বর্ষণের ফলে ছাউনি ফুটো হয়ে গেছে। চারপাশের বাঁশের বেড়াগুলো ছিঁড়ে গেছে। ফলে রোদ পুড়ে ও বৃষ্টিতে ভিজে ছাত্র-ছাত্রীদের ক্লাস করতে হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম জানান, ভাঙ্গাচোরা বেড়ার ঘর ও কক্ষ সংকটের কারণে শিক্ষার্থীদের কষ্ট হচ্ছে। অতি সম্প্রতি বিদ্যালয়টি এমপিও ভুক্ত হয়েছে। শীঘ্রই ভবনের সমস্যা সমাধান হয়ে যাবে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর