রামগঞ্জে পুলিশের দেওয়া স্কুল ড্রেস পেয়ে উচ্ছাসিত অর্ধশতাধিক পথশিশু

আবদুর রহমান,রামগঞ্জ(লক্ষ্মীপুর)প্রতিনিধি: লক্ষীপুরের রামগঞ্জ থানার উপ-পরিদর্শক মহসিন চৌধুরীর দেয়া স্কুল ড্রেস পেয়ে উল্লাসে আনন্দে দিশেহারা অর্ধশতাধিক পথশিশু।

পৌরশহরের শিশুপার্ক সংলগ্ন ওয়াপদা খালপাড়ে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে “প্রচেষ্টা পাঠশালা” নামে বিদ্যালয়টি গত প্রায় ২ বছর পুর্বে চালু করেন পানপাড়া গ্রামের স্বপন নামে এক ব্যক্তি।

সোমবার বিকেলে “প্রচেষ্টা পাঠশালার” শ্রেণী কক্ষে রামগঞ্জ থানার এসআই মহসিন চৌধুরীর নিজস্ব অর্থায়নে অর্ধশতাধিক শিক্ষার্থীদের পরণে নতুন স্কুল ড্রেস, হাতে ব্যাগ সহ শিক্ষার উপকরণ তুলে দেন।
নতুন পোষাক পেয়ে আনন্দ,উল্লাসে মেতে উঠেন পথশিশুরা। এ সময় শিশুরা পুলিশ অফিসার মহসিনকে জড়িয়ে ধরেন।

বিদ্যালয়ের পরিচালক স্বপন,অভিভাবক আনোয়ার হোসেন, কহিনুর বেগম সহ কয়েকজন জানান মহসিন চৌধুরীর অসামান্য অবদানে মানবতার দৃষ্টান্ত দেখিয়েছেন। তার এ অবদান সারাজীবন শিশুরা সহ বিদ্যালয় পরিচালক,অভিভাবকদের হৃদয়ে গাথা থাকবে।

রামগঞ্জ থানার এস আই মহসিন চৌধুরী জানান পুলিশের চাকুরি হল জনগণের সেবা করা। এ সেবা শতভাগ আইনী প্রক্রিয়ার মাধ্যমে করার পাশাপাশি সমাজে অবহেলিত,সুবিধা বঞ্চিত, বেঁদে পাড়ার নিরিহ, অসহায় মানুষ গুলোর পাশে থাকতে পেরে নিজকে নিয়ে গর্ববোধ করি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দৌলতর রহমান জানান, “প্রচেষ্টা পাঠশালার” মাধ্যমে পুলিশের উপ-পরিদর্শক মহসিন চৌধুরীর মতই আলোকিত মানুষ গুলোর মহৎ উদ্যোগে পথশিশুরা অন্ধকার থেকে আলোর পথ দেখতে পাচ্ছে।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, অত্র থানায় যোগদানের পরে একাধিক লোকজনের কাছে জানতে পারি এস আই মহসিন চৌধুরী একজন মানবতার ফেরীওয়ালার মতই কাজ করে যাচ্ছেন। যোগদানের পরেই তাহা বাস্তবায়নে হতে দেখলাম।

উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান পথশিশুদের জন্য শিক্ষা আহরনের এ ব্যতিক্রমি উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি আরও বলেন মহসিন চৌধুরীর মতই সমাজের বৃত্তবানদের সহায়তায় হতদরিদ্র পথশিশুদের জ্ঞানর্চচায়“ প্রচেষ্টা পাঠশালা”নামক সংগঠনটি আরো বেগবান হবে। অত্র সংগঠনকে গতিশীল করতে তিনি সহায়তার জন্য ও আশ্বস্থতা প্রদান করেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর