ডিবি’র অভিযানে ফেনসিডিল উদ্ধার, আটক ৪

মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): ঢাকার সাভারের আশুলিয়ায় ঢাকা জেলা ডিবি (উত্তর) অভিযান চালিয়ে ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত্রা হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শাহগুরুদাহ উত্তর পাড়ার মো: ইয়াজুল মন্ডলের ছেলে মো: আলাউদ্দিন (৩৫), মুন্সিগঞ্জ সদর উপজেলার পুকুরপাড়া এলাকার মৃত ওমর আলীর ছেলে হোসেন আলী (২৭), মাগুড়া জেলার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া গ্রামের আব্দুর রশিদ মন্ডলের ছেলে মো: আলামিন মন্ডল (২০) এবংএকই এলাকার বরালিদাহ গ্রামের জাহিদুল ইসলাম এর ছেলে মো: শাওন শেখ (১৮)।

এব্যাপারে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর উপ-পরিদর্শক শরীফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পল্লিবিদ্যুৎ ও নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছে থাকা একটি স্কুল ব্যাগ থেকে ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার বলেন, ঢাকা জেলার পুলিশ সুপার এর কঠোর নির্দেশনা ও সুযোগ্য পরিচালনায় সন্ত্রাস, জঙ্গীবাদ ও ইভটিজিং সহ মাদকের ব্যাপারেও জিরো-টলারেন্স নীতি অবলম্বন করে ডিবি (উত্তর) মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যহত রেখেছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর