নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মজুদ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে পাঁচ হাজার জরিমানা

এম আজাদ হোসেন,মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ কিনে তা মজুদ করার দায়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আশিকুর রাহমানকে
৫০০০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ বি এম আরিফুল হক এই সাজা দেন।

দৌলতপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কর্মকর্তা আশিকুর রহমান নিষেধাজ্ঞা অমান্য করে তাঁর সরকারি বাসভবনে একটি ড্রিপ ফ্রিজে বিপুল পরিমাণ মা ইলিশ মজুদ করে রেখেছেন- গোপন সূত্রে এমন খবর পান জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

জেলা প্রশাসকের নির্দেশে সোমবার বেলা দুইটার দিকে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ওই বাসায় অভিযান চালান। এ সময় ড্রিপ ফ্রিজে প্রায় ১ মণ ইলিশ পাওয়া যায়। দুপর ২টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএমা আরিফুল হক এবং উপজেলা মৎস্য কর্মকর্তা ওই বাসায় যান।

এর পর নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম আরিফুল হক মৎস্য সংরণ আইন অনুযায়ী স্বাস্থ্য কর্মকর্তাকে ৫০০০ হাজার টাকা জরিমানা করেন।

ম্যাজিষ্ট্রেট আরিফুল হক বলেন, স্বাস্থ্য কর্মকর্তা জরিমানার অর্থ নগদ পরিশোধ করেছেন। জব্দ করা এক মণ ইলিশ জেলা কারাগারে বিতরণ করা হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তার সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার বিষয়ে সিভিল সার্জন ডাক্তার আনোয়ারুল আমিন আখন্দ বলেন, এ বিষয়ে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর