সৌদিতে বাস দুর্ঘটনায় নিহতদের মরদেহ এখনও শনাক্ত যায়নি

সৌদি আরবে ওমরাহ যাত্রীবাহী বাসে আগুনে নিহত বাংলাদেশিদের মরদেহ এখনো শনাক্ত করা যায়নি। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হলেও সাড়া পাওয়া যায়নি বলে জানান জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উইং-এর কর্মকর্তা এ তথ্য জানান। তিনি বলেন,‘ডিএনএ টেস্ট ছাড়া মরদেহ শনাক্ত করা সম্ভব নয়।সেজন্য এখনো মরদেহগুলো স্থানীয় হাসাপাতালের হিমঘরে সংরক্ষিত আছে।’

গত ১৬ অক্টোবর সন্ধ্যায় সৌদি আরবের মদিনা থেকে মক্কা যাওয়ার পথে আল-আকহাল নামক স্থানে সংঘটিত সড়ক দুর্ঘটনায় একটি ওমরাহ যাত্রীবাহী বাস পুড়ে ছাই হয়ে যায়।এ দুর্ঘটনায় ৩৬ জন মারা যায়। এর মধ্যে বেশ নয় জন বাংলাদেশি বলে রিয়াদে বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর