ঠাকুরগাঁওয়ে আদিবাসী ও হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শতাধিক আদিবাসী ও হিন্দু সম্প্রদায় পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার দুওসুও ইউনিয়নের ঐতিহ্যবাহী পাঁচ পাহাড় কালী পূজা উপলক্ষ্যে প্রতিবারের ন্যায় এবারেও ওই এলাকায় অসহায় ও দুস্থ একশত পরিবারের মাঝে এ বস্ত্র বিতরণ করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব মো. দবিরুল ইসলামের পুত্র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আপনার ভালবাসায় আমার বাবা পরপর ৭ বার নির্বাচিত সাংসদ। আপনাদের সুখ ও দু:খে সব সময় বাবার পাশাপাশি আমিও আছি থাকবো।

বিতরণের সময় উপজেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও লাহিড়ী ডিগ্রী কলেজের প্রভাষক দেলওয়ার হোসেন সিদ্দিকি, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক সুজন ঘোষসহ স্থানীয় আ.লীগ ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, প্রতিবছর উপজেলার দুওসুও ইউনিয়নের ঐতিহ্যবাহী পাঁচ পাহাড় কালী পূজা উপলক্ষ্যে আনন্দ মেলার আয়োজন করে মন্দির কর্তৃপক্ষ। মেলা উপলক্ষ্যে বিভিন্ন মানুষের পদচারণায় মন্দির প্রাঙ্গন মিলন মেলায় পরিণত হয়।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর