কেরানীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রানা আহমেদ, কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বরকত উল্লাহ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (২৮ অক্টোবর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের পানগাও এলাকায় নিজ বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে বরকত উল্লাহ নেশাগ্রস্ত ছিলেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান জানান, এলাকাবাসী খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহটি উদ্ধার করা হয় । পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর