তারিকুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: শেরপুর-৩ আসনের সাবেক এমপি মরহুম ডা: সেরাজুল হকের ২৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে শ্রীবরদী পৌর শহরের রেজিয়া চাউল কল চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শ্রীবরদী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে শ্রীবরদী উপজেলা যুবদলের আহবায়ক আবু রায়হান মো. আল-বেরুনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি মাহমুদুল হক রুবেল।
শ্রীবরদী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এখলাছুর রহমান লিটনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীবরদী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহিম দুলাল, জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, শ্রীবরদী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল, পৌর যুবদলের আহবায়ক হাবিবুর রহমান কালু, জেলা যুবদলের সদস্য সোহানুর রহমান সোহান প্রমুখ।
আলোচনা শেষে শেরপুর-৩ আসনের সাবেক এমপি মরহুম ডা: সেরাজুল হকের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী ওই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
বার্তাবাজার/এম.কে