মোস্তাফিজ রাকিব, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ব্লাস্টের উদ্যোগে ব্লাস্টের প্রীতি প্রজেক্টের সেফ স্পেস গ্রুপের সদস্যদের জন্য দিনব্যাপী পোস্টার কমপিটিশন-২০১৯ এ ক্রেস্ট ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ডায়না চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন, বিশ্ববিদ্যালয় আজ মেয়ে শিক্ষার্থীদের জন্য অভয়ারান্য। তিনি বলেন, আজ বাংলাদেশে নারীর ক্ষমতায়নের সূচকে পৃথিবীর অনেক দেশের থেকে এগিয়ে। মেয়েরা প্রকৃতিগতভাবে পুরুষের অনেক উর্দ্ধে। কারন তারা মায়ের জাতি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান বলেন, আমাদের প্রধানমন্ত্রী যে আলোকে দেশ পরিচালনা করে যাচ্ছেন সেখানে নারীর ক্ষমতায়নে আজ বৈপ্লবিক পরিবর্তন এসেছে।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা বলেন, আইনের দৃষ্টিতে সকলের অধিকার সমান তাই আইনের প্রয়োগ সমবন্টিত হলে সমাজ থেকে দ্রুত লিঙ্গ বৈষম্য অপসারন করা সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. জহুরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লাস্টের কুষ্টিয়া ইউনিটের সমন্বয়কারী ও ব্লাস্টের উপদেষ্টা কমিটির সদস্য এ্যাডভোকেট শংকর মজুমদার। অনুষ্ঠানে তিনি বিচারক ও স্পিকারের দায়িত্ব পালন করেন।
আরো বক্তব্য রাখেন ব্লাস্টের প্রীতি প্রজেক্টের কো-অর্ডিনেটর শারমিন সেতু, ল’ এন্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক বনানী আফরিন ও মেহেদী হাসান এবং সমাজকল্যান বিভাগের প্রভাষক আসমা সাদিয়া রুনা।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান, এডিশোনাল রেজিস্ট্রার ড. নওয়াব আলী খান প্রমুখ।
পরে প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও পুরষ্কার বিতরন করা হয়। দিনের প্রথমভাগে অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ধরনের পোস্টার প্রদর্শিত হয় পোস্টার কমপিটিশনের বিষয় ছিল ‘মানবাধিকার ও আইন এবং লিঙ্গ ও বৈষম্য’।
বার্তাবাজার/এম.কে