মোস্তাফিজ রাকিব, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী ২ বছরের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের খন্ডকালীন সদস্য মনোনীত হয়েছেন।
মঞ্জুরী কমিশন আদেশ ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নং-১০, ১৯৭৩) এর ৪(১) (সি)ও ৪(৪) ধারার বিধানবলে তাকে এ মনোনয়ন প্রদান করা হয়েছে। ইউজিসি’র পত্র নং- প্রশা:/১৮৩(৩)/০৯-১১/৮৪৩১, তারিখ-২২/১০/২০১৯ এর মাধ্যমে তাকে এই মনোনয়ন প্রদান করা হয় বলে জানা যায়।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ ইসলাম উপাচার্যকে এ মনোনয়ন লাভ করায় কমিশনের পক্ষ থেকে সাদর অভিনন্দন জানিয়েছেন এবং কমিশনকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে তিনি উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী’র সক্রিয় সহযোগীতা কামনা করেন।
বার্তাবাজার/এম.কে