তারিকুল ইসলাম সোহাগ, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০ টার দিকে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে স্কুল ব্যাংকিং সম্মেলন উপলক্ষে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে সম্মেলনে মিলিত হয়।
র্যালীতে জেলার সকল ব্যাংকের কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকগণ অংশ নেন। দেশ ব্যাপী স্কুল ব্যাংকিং প্রসারে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নীলফামারী লীড ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক সম্মেলনটির আয়োজন করেন।
জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন। ব্র্যাক ব্যাংক নীলফামারী শাখা ব্যবস্থাপক এসএম জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক নীলফামারীর আ লিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. আব্দুস সুলতান, ব্র্যাক ব্যাংকের হেড অফ ইমার্জিং কর্পোরেট ও রিজিওনাল হেড রাজশাহী ও নরসিংদী ইন্দ্রজিৎ সুর, বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের উপ-পরিচালক একে এম মাসুদুল ইসলাম প্রমুখ।
বার্তাবাজার/ডব্লিওএস