কুড়িগ্রাম সীমান্তে জিরো পয়েন্টে বিএসএফ’র গুলি, ভারতীয় কিশোর নিহত

সুজন মোহন্ত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় ১ কিশোর নিহত হয়েছে বলে জানিয়েছেন বিজিবি। কুড়িগ্রামের বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র সুত্রে জানা যায়,

আজ (২৮ অক্টোবর) সোমবার ভোরের দিকে আন্তর্জাতিক সীমানার জিরো পয়েন্টে বিএসএফ গুলি করলে এই কিশোর নিহত হয় বলে বিএসএফ স্বীকার করেছে। নিহত কিশোর হলেন, আখেরুল শেখ (১৭) । তার বাড়ি ভারতের পশ্চিমবাংলার দীঘলটারী গ্রামে । তার পিতার নাম মানিক শেখ।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, ভোরের দিকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাঁশজানি এলাকায় ৯৭৫ নম্বর মেইন পিলারের সাব পিলার ৮ ও ৯ এর মাঝখানে জিরো পয়েন্টে আখেরুলের লাশ পড়ে ছিল। আর বাংলাদেশের অভ্যন্তরে নো-ম্যান্স ল্যান্ডে একটি বাছুর পায়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে ছিল। এলাকাবাসী বিজিবি ক্যাস্পে খবর দিলে তাদের টহল দল ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানতে পারে।

“বিএসএফ গুলি করলে আখের নিহত হয় বলে বিএসএফ স্বীকার করেছে।” এই কিশোর বাংলাদেশি না ভারতীয় এ নিয়ে প্রথমে সংশয় থাকলেও পরে বিএসএফ তাকে ভারতীয় বলে শনাক্ত করে।

বিজিবি ময়দান বিওপি কমান্ডার সুবেদার মো. রফিক বলেন, শনাক্ত করার পর ভারতীয় পুলিশ সকাল ১০টার দিকে কিশোরের লাশ নিয়ে গেছে। ঘটনার পর ওই এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।

ওই এলাকায় বাংলাদেশি কোনো কিশোর নিহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ভুরুঙ্গমারী থানার ওসি ইমতিয়াজ কবির। সীমান্ত এলাকায় দরিদ্র লোকজন প্রায়ই চোরাই পথে ভারতীয় গরু ,মাদক কেনাবেচা করতে গিয়ে বিসএফের গুলিতে হতাহতের স্বীকার হয়।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর