জমিয়তে উলামায়ে বাংলাদেশের তরবীয়াতী ইজতেমা অনুষ্ঠিত

মো: মিজানুর রহমান, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমিয়তে উলামায়ে বাংলদেশের তরবীয়াতী ইজতেমা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকাল ৯টায় মুন্সীগঞ্জ জেলা ও ঢাকা দক্ষিণ এর উদ্যোগে জামিয়া মুহাম্মাদিয়া বিক্রমপুর, নিমতলা মাদ্রাসায় এ তরবীয়াতী ইজতেমা অনুষ্টিত হয়।

জমিয়তে উলামায়ে বাংলদেশের মুন্সীগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাও. খলিলুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে বাংলদেশ এর মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।

তরবীয়াতী ইজতেমায় স্বাগত বক্তব্য পেশ করেন মুন্সীগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক হাফেজ মাও. বশির আহমাদ। জেলা জমিয়তে সাংগঠনিক সম্পাদক মাও, মাহবুবুর রহমান জিয়ার সঞ্চালনায় আলোচকবৃন্দ উপস্থিত ছিলেন, সহ সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক, জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সমম্পাদক মাও. নাজমুল হাসান। এছড়াও বক্তব্য রাখেন, জেলা জমিয়তের সহসভাপতি মাও. ইউনুস কাসেমি, শ্রীনগর উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাও. দিন মুহাম্মাদ,সদর উপজেলা জমিয়তের সহসভাপতি ফয়জুর রহমান প্রমুখ।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর