ঝিনাইগাতীর দুধনই বিট এলাকা থেকে ভারতীয় মদ উদ্ধার

তারিকুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলার ঝিনাইগাতী পাহাড়ী এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।

মাদক চোরাকারবারীরা একটি মোটরসাইকেল আরোহীর নিকট মদের বোতল গুলো নেয়ার সময় টহলরত বিজিবি’র সদস্যরা ঘটনাস্থলে পৌঁছামাত্র মাদক ব্যবসায়ীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ব্যাগ ভর্তি মদের বোতল গুলো ফেলে পালিয়ে যায়। এসময় বিজিবি’র সদস্যরা ওই ব্যাগ খুলে আট বোতল মদ উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ অক্টোবর রোববার সন্ধ্যায় সীমান্ত পিলার ১০৯৯ থেকে তিন কি.মি. দুরে সরকারি বন বাগান দুধনই বিটের শালবাগান এলাকার পাঁকা রাস্তা উপর থেকে আট বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মদগুলো জব্দ তালিকা করে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়ন হোড কোয়ার্টারে প্রেরণ করেছে বিজিবি।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর