নীলফামারী তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনমুক্ত শহর

তারিকুল ইসলাম সোহাগ, নীলফামারী প্রতিনিধি: ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০০৫ (সংশোধিত আইন ২০১৩) মতে বিড়ি সিগারেট ও জর্দ্দার বিজ্ঞাপন লাগিয়ে প্রচার প্রচারণা চালানো দন্ডনীয় অপরাধ।

নীলফামারীতে সোমবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের নেজারত ডিপুডি কালেক্টর (এনডিসি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মাহবুব হাসান জানান, ১০৮ টি মামলায় ২৫ হাজার ৯০০ টাকা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জোহরা সুলতানা ১৬টি মামলায় ১৫ হাজার ৮০০শত জরিমানার টাকা আদায় করেন।

এর ফলে গোটা দেশের মধ্যে সিগারেটের আকর্শনীয় বিজ্ঞাপনমুক্ত নীলফামারী জেলা সদর প্রথম হয়েছে। এ ব্যাপারে, জেলা স্যানিটারী ইন্সপেক্টর (নিরাপদ খাদ্য পরিদর্শক) মো. আল-আমিন রহমান জানান, চলতি বছরের ২০ জুন বাংলাদেশ জাতীয় যাদুঘরের প্রধান মিলনায়তনে জেলা প্রশাসনকে সম্মননা প্রদান করেন।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের মন্ত্রী জাহিদ মালেক এমপি। আর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম। তিনি বলেন, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনমুক্ত উপজেলা হিসেবে নীলফামারী সদরকে সারা দেশের মধ্যে প্রথম ঘোষনা করেন। আর এই ঘোষনায় জেলা প্রশাসনকে সম্মাননা প্রদান করা হয়।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর